গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

অনলাইন ডেস্ক

হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করেছিল ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের করা এই খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। তাদের এই ভেটোর ফলে তাৎক্ষণিক এ যুদ্ধবিরতির প্রস্তাবকে আটকে দিয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ মার্চ) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করেছে। এর আগে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বারবার রুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১১টি দেশ পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এবং রোটেটিং সদস্য আলজেরিয়া এতে বিরোধিতা করে। ভোট দেওয়া থেকে বিরত থাকে গায়ানা।

- Advertisement -
islamibank

নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের খসড়া এ প্রস্তাব বাতিল হয়ে যায়।

ভেটো দেওয়ার পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেছেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন “গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।”

তিনি আরও বলেন, খসড়াটিতে অত্যধিক রাজনীতিকরণ করা হয়েছে এবং গাজার রাফা শহরে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের জন্য একটি সবুজ সংকেত রয়েছে।

দূত ভাসিলি নেবাঞ্জা বলেন, প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। মার্কিন নেতৃত্ব ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।

চীনের দূত ঝাং জুন বলেন, মার্কিন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি কৌশলে পরিহার করা হয়েছে, পাশাপাশি অস্পষ্ট রাখা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এড়িয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজাকে শাসন ও সুরক্ষিত করার যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যে রয়েছেন। এসময় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন এন্টনি ব্লিঙ্কেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ