পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

নগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৭ ডিসেম্বর) কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ৫ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন— হাফেজ আহম্মদ ওরফে হাসান(২০), মো. সাইফুল(১৮), মো. রশিদ উল্লাহ(২৫) ও মো. শাহ আলম(৩৬)।

- Advertisement -
google news follower

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, খুলশী থানাধীন জাকির হোসেন রোডের অপু ঝাল বিতানের সামনে হতে এক হাজার পাঁচশ পিস ইয়াবাসহ হাফেজ আহম্মদ ওরফে হাসানকে গ্রেফতার করা হয় । অপর অভিযানে পুরাতন রেল স্টেশন এলাকা হতে এক হাজার পাঁচশ পঞ্চাশ পিস ইয়াবাসহ মো.সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে বাকলিয়া এলাকা হতে এক হাজার আটশ পঞ্চাশ পিস ইয়াবাসহ মো. রশিদ উল্লাহকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে দুই শত পঞ্চাশ পিস ইয়াবাসহ মো. শাহ আলমকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -
islamibank

তাদের বিরুদ্ধ সংশ্লিষ্ট থানায় পৃথক চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান  অধিদপ্তরের এ কর্মকর্তা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ