চট্টগ্রাম দেখে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল

করোনা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় যাচাই করতে ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রাম পৌঁছেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারে করে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন তারা।

- Advertisement -

প্রতিনিধি দলের সদস্য দু’জন হলেন আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য ড. আকশাই মানসিং এবং সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে।

- Advertisement -
google news follower

তারা এমএ আজিজ স্টেডিয়াম থেকে বেরিয়ে তারা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ম্যাক্স ও ইম্পেরিয়াল হাসপাতাল এবং হোটেল র‍্যাডিসন ব্লু’র আইসোলেশন সুবিধা পরিদর্শন করেন। একইসঙ্গে এখানকার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে যাচাই করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম সিকিউরিটি কো-অর্ডিনেটর আব্দুর রশিদ লোকমান বলেন, সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে আজই ওয়েস্ট ইন্ডিজে ফিরে যাবেন। ড. আকশাই মানসিং ঢাকায় থাকবেন। বৃহস্পতিবার তাঁরও ফিরে যাওয়ার কথা রয়েছে। জানুয়ারির শেষ দিকে খেলা শুরু হতে পারে বলে জানিয়েছেন তারা।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, আইসিসির ফিকশ্চার অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ