দেশে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১ জনে।

- Advertisement -

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

এছাড়া নতুন করে ১ হাজার ৯৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

- Advertisement -
islamibank

মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ৪ জন, রংপুরে ২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।

এর একদিন আগে শনিবার (২২ আগস্ট) দেশে আরও ২ হাজার ২৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ