সিংহের সম্মান বাড়বে, তুলার আয়

মেষ: দিনটি প্রবল ব্যস্ততার। সামাজিক অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত থাকবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। দুপর থেকে প্রেম ও রোমান্টিক ক্ষেত্রে ভালো ফল আশা করা যায়। সন্তানের সঙ্গে চলতে থাকা দূরত্বের অবসান আশা করতে পারেন। অভিনয় ও কণ্ঠশিল্পীদের কাজের সুযোগ বাড়বে।

- Advertisement -

বৃষ: দিনটিতে যোগাযোগে লাভবান হবেন। মিডিয়াকর্মী, সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। বিকালের দিকে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন হতে পারে। গৃহস্থালী কোনো দ্রব্য ক্রয়ের যোগ। মায়ের সাহায্য পাবেন।

- Advertisement -
google news follower

মিথুন: দিনটি বকেয়া ধন আদায়ের জন্য বলবান। দুপরের দিকে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিকাশ বা রকেটের মাধ্যমে ধন লাভের যোগ। ভাই-বোনের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। অনলাইন কেনাকাটার যোগ প্রবল। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সতর্ক হতে হবে।

কর্কট: দিনটি সাফল্যের। সুনাম ও সম্মান বাড়বে। অংশিদারি কোনো ব্যবসায়িক আলাপ-আলোচনায় অগ্রগতি হতে পারে। দুপর থেকে আপনার আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বকেয়া টাকা-পয়সা আদায় হতে পারে। ব্যবসায়ীদের বেচাকেনায় অগ্রগতি।

- Advertisement -
islamibank

সিংহ: দিনটি ভ্রমণের। দূরে কোথাও যাত্রা করতে পারেন। দুপর থেকে আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে সম্মান ও মর্যাদা বাড়বে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কোনো সভায় অংশ নিতে পারেন। বকেয়া বিল আদায়ের সুযোগ রয়েছে।

কন্যা: দিনটি আয় বৃদ্ধির। বড় ভাই-বোনের কাছ থেকে কোনো ব্যবসায়িক সাহায্য পেতে পারেন। দুপর থেকে সাংসারিক ও ব্যবসায়িক ব্যয় বাড়বে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্টদের আয় বাড়বে। প্রবাসীদের দেশে আগমনের সুযোগ রয়েছে।

তুলা: দিনটি শুভ সম্ভাবনাময়। সরকারি চাকুরেদের দিনের শুরুটা ভালো। নতুন দায়িত্ব পেতে পারেন। দুপর থেকে আর্থিক দিক বলবান হয়ে উঠবে। ব্যবসায়ীদের আয় বাড়ার সম্ভাবনা। বকেয়া বিল আদায়ে সফল হতে পারেন। বড় ভাই-বোনের সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক: দিনটি ভাগ্যোন্নতির। জীবিকার জন্য দূর দেশে যাত্রা করতে পারেন। শিক্ষকের সাহায্য কাজে আসবে। দুপর থেকে কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দেবে। পদস্থ কর্মকর্তার সঙ্গে কোনোপ্রকার মনোমালিন্য হওয়ার আশঙ্কা। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদাহানি হতে পারে।

ধনু: দিনটি কিছুটা ঝামেলার। রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলতে হবে। পুলিশী গ্রেফতার বা হয়রানি থেকে সতর্ক হতে হবে। দুপর থেকে ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠবে। শিক্ষক বা গুরুজনদের সাহায্য পাবেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ বলবান। বৈদেশিক কর্মে অগ্রগতি আশা করতে পারেন।

মকর: দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা, পাইকারি ও সিজেনাল ব্যবসায় ভালো আয় হবে। খাদ্য ও ফলমূলের ব্যবসায়ীরা আশানুরুপ আয় করতে পারবেন। দুপরের দিকে কারো মৃত্যুসংবাদ পেতে পারেন। হঠাৎ কিছু টাকা লগ্নি করতে হতে পারে। ব্যবসায়িক ঝুঁকি বাড়বে।

কুম্ভ: দিনটি ভালো যাবে না। সকালে শরীর কিছুটা ভোগাতে পারে। দুপরের পর থেকে পারিবারিক ও ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সাহায্য পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ প্রবল। বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে।

মীন: দিনটি রোমান্টিক যোগাযোগের জন্য বলবান। সন্তানের সঙ্গে সকালের দিকে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় করতে হতে পারে। দুপরের দিকে কর্মস্থলে কিছু জটিলতার আশঙ্কা রয়েছে। সৃজনশীল কাজে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের কারণে লোকসানের ভয়। অনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকুন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ