কাজের চাপ কমবে কর্কটের, তুলার পারিবারিক ব্যস্ততা

মেষ: দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো সাংগঠনিক বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়াতে আনন্দ বাড়বে। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে দূরের যাত্রার সুযোগ আসবে। পিতার সঙ্গে কোনো মেলায় বেড়াতে যেতে পারেন।

- Advertisement -

বৃষ: দিনটি ভালো যাবে। আপনার ভাগ্য বলবান থাকবে। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের মনোবাসনা পূর্ণ হওয়ার যোগ। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। নিজের জন্য কিছু সময় বের করে নিন।

- Advertisement -
google news follower

মিথুন: দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর কিছুটা দুর্বল থাকবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। কোনো পাওনাদারের টাকা শোধ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে হঠাৎ কিছু টাকা ধার করার যোগ প্রবল। চিকিৎসক ও ডায়গনোস্টিকের মালিকরা ভালো আয়ের সুযোগ পাবেন। আতশবাজি বা রাসায়নিক দ্রব্য ব্যবহারে বিরত থাকুন।

কর্কট: দিনটি ভালো যাবে। বন্ধের দিন হওয়াতে জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। গৃহস্থালী কাজে অংশ নিয়ে জীবনসঙ্গীর সান্নিধ্যকে উপভোগ করুন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাজের চাপ তুলনামূলক কম থাকবে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।

- Advertisement -
islamibank

সিংহ: দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। মন-মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর শরীর ভালো যাবে না। ব্যবসায়িক কাজে কোনো শত্রুতার সম্মুখীন হতে হবে। অনৈতিক সম্পর্কের কারণে কিছুটা দুর্নামের সম্মুখীন হতে হবে।

কন্যা: দিনটি বন্ধের দিন হওয়াতে বাচ্চাদের তাজিয়া মিছিল দেখাতে নিয়ে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকার দেখা হওয়ার সুযোগ আসবে। কোনো বিনোদনকেন্দ্রে বেড়াতে যাওয়ার যোগ। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বাড়বে। কারো সঙ্গে প্রণয়ে জড়ানোর সম্ভাবনা।

তুলা: দিনটি পারিবারিক ব্যস্ততার। সকাল থেকেই মায়ের সঙ্গে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। গৃহে কিছু আত্মীয়-স্বজন আসতে পারে। বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে। যানবাহন বা গবাদি পশু ক্রয় করতে পারেন। আত্মীয়র সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক: দিনটি ভালো যাবে। ছোট ভাই-বোনের বাসায় বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে। মিডিয়াকর্মী ও সাংবাদিকদের কাজের চাপ কিছুটা কমতে পারে। গার্মেন্টস ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে।

ধনু: দিনটি ভালো যাবে। কাঙ্গালি ভোজের আয়োজন করতে পারেন। শরবত, পানীয় ও চা-কফির ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। বাড়িতে ভাই-বোনের আগমন হবে। কোনো ধর্মীয় কাজে সময় ব্যয় করতে পারেন।

মকর: দিনটি প্রভাব-প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির। কোনো দাতব্য কাজে অর্থ ব্যয় করতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল। সামাজিক ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে কিছু সময় ব্যয় করতে পারেন।

কুম্ভ: দিনটি ভালো যাবে। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের কাজে অগ্রগতি হবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বাড়বে। আর্থিক ও সামাজিক কাজে সতর্ক হতে হবে। কেউ আপনার দুর্নাম রটাতে পারে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে।

মীন: দিনটি ভালো যাবে। বড় ভাই-বোনের সঙ্গে কোনো অনুষ্ঠানে বেড়াতে যেতে পারেন। বন্ধুদের সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া কোনো লেনদেনের টাকা পাওয়ার সুযোগ আসবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ