স্কুল পডুয়া ২ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা: ২ বখাটে গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশে অষ্টম ও নবম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

- Advertisement -

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাহাড়ি জনপদ ১০ নং ধোপাছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার দুই বখাটে হলেন, সাতকানিয়া উপজেলার শিলঘাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিক মিয়ার ছেলে রিফাত হোসেন (১৯) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. সাইমন (১৮)।

জানা যায়, গত রবিবার বিকেলে স্কুল থেকে পাহাড়ি পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ভিকটিমরা। এদিকে আগে থেকে জিরো বুক ব্রিজ এলাকায় ওৎ পেতে ছিলেন দুই বখাটে।

- Advertisement -
islamibank

হঠাৎ ভিকটিমদের উপর হামলে পড়ে বখাটেরা। জোরপূর্বক রাস্তার পাশে পাহাড়ে ঝোঁপের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তাদের গলা টিপে হত্যার চেষ্টা করে বখাটেরা।

এ সময় ভিকটিমরা শোর-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। সোমবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে সন্ধ‍্যায় ধোপাছড়ি থেকে দুই বখাটেকে আটক করে থানা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ