দুপুরে নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ মিলল সন্ধ্যায়

নোয়াখালীর চাটখিলে দুপুরের দিকে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন দেখতে গিয়ে নিখোঁজ হয় ৭ বছরের শিশু পেহা আক্তার।

- Advertisement -

গতকাল রবিবার দুপুরে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি।

- Advertisement -
google news follower

বাড়িতে এসে মেয়েকে দেখতে না তার বাবা ও স্বজনরা পেহাাে খুঁজতে শুরু করেন।খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি সন্ধ্যা ৭টার দিকে জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে পেহার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা পেহা আক্তার (৭) নামে এ শিশুটিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেহা ওই গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে।

- Advertisement -
islamibank

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। রাতে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ