দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সংসদীয় আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন আ জ ম নাছির।
আ জ ম নাছির ৯ আসন ছাড়াও চট্টগ্রাম ১০ ও ১১ আসনেরও মনোনয়ন কিনবেন বলে জানা গেছে।
নগর আওয়ামী লীগের সম্পাদক আ জ ম নাছির জানান, আমার পৈতৃক বাড়ি ৯ আসনে, তাই আমি এ আসন থেকেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবো।
তবে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে আসনে মনোনয়ন দেবেন সেখান থেকেই আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।
তিনি চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জেএন/রাজীব




