সকল ধর্মের মর্মবাণী হচ্ছে শান্তি- আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকল ধর্মের মূল দর্শন শান্তি। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই নবী-পয়গম্বরগণ যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। হানাহানি, সংঘাত-সংঘর্ষ প্রতিকূলতাকে জয় করে মানুষে মানুষে সৌহার্দ্য-সম্প্রীতি, ভালবাসা-ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই ধর্মের মর্মবাণী। সকল ধর্মের মর্মবাণীই শান্তি, সৌহার্দ্য ভালবাসা। পবিত্র ইসলাম মানেই শান্তি। এই শান্তির বারতা নিয়ে আমাদেরকে সার্বজনীন ঐক্য প্রতিষ্ঠায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

- Advertisement -

চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের উদ্যোগে ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পবিত্র ভিক্ষু পরিবাসব্রত বূহ্যচক্র, বৌদ্ধ মহাসম্মেলন ও এস লোকজিৎ স্থবিরের মহাস্থবির বরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের পঞ্চম দিন শুক্রবার ২৭ জানুয়ারি বিকালে চান্দগাঁও শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত সদ্ধর্ম আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভিক্ষু মহাসভার সংঘরাজ রতনজ্যোতি মহাথের। উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে আলোচনায় ড. জ্ঞানরত্ম মহাথের, ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, লায়ন সোহেল বড়ুয়া, শিক্ষক মনোরঞ্জন বড়ুয়া,চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা মো. ইসা, জসিম উদ্দিন, বখতেয়ার চৌধুরী বাবর, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, শিক্ষক মানেন্দ্র বড়ুয়া, পিপলু বড়ুয়া, ফনিভূষণ বড়ুয়া, কুসুম মিত্র বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমতি মানু বড়ুয়া ও মঙ্গলাচরণ করেন ভদন্ত বিশ্বরত্ম ভিক্ষু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমুদ্র বড়ুয়া টিটু, রনি বড়ুয়া ও এডভোকেট জবা বড়ুয়া পান্না।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ