কারাগারে অসুস্থ হাজতি ঢামেক হাসপাতালে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিদ্দিক শেখ (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

সিদ্দিক শেখকে হাসপাতালে নিয়ে আসা আমিনুল ইসলাম বলেন, সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সিদ্দিক শেখ অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, সিদ্দিক শেখ কারাগারে কী মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতী নং ৩১৪৯১/২১। তিনি প্রয়াত মুসলিম শেখের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ