বোয়ালখালীতে নিখোঁজ কবিয়ালের লাশ মিলেছে গ্রামের ডোবায়

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের তিনদিন পর কবিয়াল সরকার কমল দাশের (৬৬) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

- Advertisement -

আজ বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লাচর গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো. আলমগীর।

- Advertisement -
google news follower

নিহত সরকার কমল দাশ সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লার চর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। তিনি কবিগান করতেন।

গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি বাড়ি না ফেরায় তাঁর ছেলে অন্তর দাশ থানায় নিখোঁজ ডায়েরী করেছিলেন।

- Advertisement -
islamibank

থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের ছেলে অন্তর দাশ জানান, বাবা (কমল দাশ) প্রতিদিনের ন্যায় রবিবার সকালে হাঁটতে বের হয়েছিলেন। এরপর সারাদিন তিনি বাড়ি ফেরেননি। তাঁর মোবাইলটিও বন্ধ পাওয়া। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁকে না পেয়ে পরদিন ১৭ অক্টোবর থানায় নিখোঁজ ডায়েরী করেছিলাম।

বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে জ্বালা কুমারী মাতৃ মন্দিরের পাশের একটি ডোবায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন বলে জানান অন্তর দাশ।

জেএন/পুজন সেন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ