‘ওমিক্রনে আক্রান্ত সেই দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ’

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।

- Advertisement -

তিনি জানিয়েছেন, আক্রান্তদের কোয়ারেন্টাইনও শেষ পর্যায়ে। পরীক্ষায় নেগেটিভ ফল পেলেই তাদের বাসায় ফিরে যাওয়ার অনুমতি দিতে পারবো।

- Advertisement -
google news follower

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর আগের সপ্তাহের চেয়ে ১৪ হাজার ৬৪টি অর্থাৎ ১০ শতাংশ বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৬ জন, যা আগের সপ্তাহের চেয়ে ১২৬ জন বেশি। একই সময়ে ২৫ জনের মৃত্যু হয়, যা আগের সপ্তাহের চেয়ে দুজন কম। সামগ্রিকভাবে সপ্তাহটি ছিল স্বস্তিদায়ক।

- Advertisement -
islamibank

তবে এ সংখ্যায় আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল হোসাইন বলেন, আমরা যদি ভালো প্রস্তুতি নেই তাহলে ওমিক্রন বা ওমিক্রন-পরবর্তী পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারবো। এক্ষেত্রে দেশবাসীকে করোনা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলতে হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ