নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে হ্যাক করা হয় এ অ্যাকাউন্ট।

- Advertisement -

হ্যাকড সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’

- Advertisement -
google news follower

এর পরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। জোর চর্চা হতে শুরু করে নেটমাধ্যমে। আ বিষয়টি নজরে আসার পর দ্রুত তদন্তে নামেন সাইবার বিশেষজ্ঞরা। অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে লেখা হয়, ‘অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপস করতে হয়েছে। এর পরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

- Advertisement -
islamibank

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ