চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১০৮

চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও থেমে নেই মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় মারা গেছেন আরো ৩ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায় চট্টগ্রামে ১ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -
google news follower

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৮ নমুনা পরীক্ষায় ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৭১ নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ৮ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষায় ৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ১২ জন,  ল্যাব এইডে ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ নমুনা পরীক্ষায় ৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৩০৫ নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ নমুনা পরীক্ষায় ১ জন, শরীরেকরোনার সংক্রমণ শনাক্ত হয়।

কক্সবাজার মেডিকেল কলেজে ৩ জনের এবং ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্ট করে কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ৪১ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ