অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা

মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন মামলা করা হয়েছে। খিন কিই ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থার ভূমি ও সম্পদ অধিগ্রহণে অনিয়মের জন্য এ মামলা করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অং সান সুচি।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

- Advertisement -
google news follower

মিয়ানমারের দুর্নীতি বিরোধী কমিশন বলছে, সুচি তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় মামলা করা হয়েছে।

বুধবার (৯ জুন) রাজধানী নেপিদোতে সুচি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দাখিল করা হয়।

- Advertisement -
islamibank

দুর্নীতি দমন কমিশন ৭৫ বছর বয়সী সুচির বিরুদ্ধে ছয় লাখ ডলার ও স্বর্ণালংকার গ্রহণের অভিযোগও এনেছে।

এর আগে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রাখার জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন হয়। ওই নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় পায় অং সান সুচির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনএলডি)। ১ ফেব্রুয়ারি পার্লামেন্ট অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে অভ্যুত্থানের মাধ্যমে সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা অং মিন হ্লাইং। এরপর থেকেই দেশটিতে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ আন্দোলন দমন করতে গিয়ে অন্তত ৮৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ