চট্টগ্রামে করোনা: কমেছে আক্রান্ত-মৃত্যুর হার

চট্টগ্রামে করোনায় মৃত্যুর সাথে সাথে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়  করোনায় মারা গেছেন করেছেন একজন। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭২ জনের।

- Advertisement -

রোববার (৬ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রামের ৭টি ল্যাবে ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষা ১৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের  শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বেসরকারি  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ৩৪ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ