চট্টগ্রামে ফের করোনায় মৃত্যু-শনাক্তে উর্ধ্বগতি

চট্টগ্রামে ফের প্রতিদিনই করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তও। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ৪ জনের। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ১৩৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৫০৫ জন।

- Advertisement -

মঙ্গলবার (১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে ৮৭৯টি নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২০টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

- Advertisement -
islamibank

এছাড়া বেসকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮ নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৯ জন এবং উপজেলার ৬৪ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ