মাহিয়া মাহির সংসারে ভাঙনের সুর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন বেশ পুরনো। তবে শুধু গুঞ্জন নয় এবার ফেসবুক পোস্টে চূড়ান্ত ভাঙনের সুর শোনালেন মাহি।

- Advertisement -

শনিবার (২৩ মে) রাত একটার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

- Advertisement -
google news follower

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।

শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

- Advertisement -
islamibank

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না।

২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ