কোতোয়ালীতে কিশোর গ্যাং লিডার আরিফ গ্রেফতার

নগরে ঘরে ঢুকে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে আহত করা ‘কিশোর গ্যাং লিডার’ আরিফ হোসাইন ওরফে ধামা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (৫ মার্চ) আরিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, কিশোর গ্যাং লিডার আরিফের বিরুদ্ধে ঘরে ঢুকে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগে করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

এর আগে গত বছরের ২২ নভেম্বর নগরের খলিফাপট্টি এলাকায় ঘরে ঢুকে মায়ের সামনে শিহাব নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাং সদস্যরা।

- Advertisement -
islamibank

এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসায় প্রাণে বেঁচে যায় ভুক্তভোগীরা। এ ঘটনায় হালিমা বেগম বাদী হয়ে দশজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি আদালত প্রথম তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

পরোয়ানাভুক্ত মামলার অপর দুই আসামি হলেন— শাহীন জুবায়ের বাপ্পী (৩৩) ও মো. মুজিবুর রহমান (২৮)। এখনো তারা পলাতক রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ