কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

- Advertisement -

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি বাইসাইকেল নিয়ে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের দিকে আসছিলেন। এ সময় দোহাজারীগামী ট্রেন সেতু পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। নিহতের পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল।

সেতুর পূর্বপাড়ের রেলওয়ের গেইটম্যান মো. লোকমান হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। কীভাবে  তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানা না।

- Advertisement -
islamibank

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে লাশ বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়ার পর দুপুর পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে কর্ণফুলীর দুই পাড়ের চলাচলকারীরা।

জয়নিউজ/মাসুদ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ