নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর তপু মালা (২৫) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় পারুয়া ইউনিয়নের শাহাব্দীনগর স্কুল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

জানা গেছে, গত ২ জানুয়ারি প্রতিদিনের ন্যায় কর্মস্থলের উদ্দেশে ৮টায় ঘর থেকে বের হন তপু মাল। কিন্তু সন্ধ্যায় গড়িয়ে রাতেও তিনি বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় স্বজনরা। পরদিন রোববার অনেক খুঁজাখোঁজির পরও পাওয়া যায়নি তাকে। এতে নিখোঁজের তৃতীয় দিন সোমবার রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করেন তপুর পরিবার।

মৃত তপু মালার আত্মীয় তপন দে জানান, ঘরে ফিরতে দেরি হলে তপুকে ফোন করে তার পরিবার। কিন্তু ওদিক থেকে কোনো ফোন না আসায় বাড়ির সবাই দুশ্চিতায় পড়ে যায়। পরদিন রোববার সকালে তপুর নম্বর থেকে কল আসে, কিন্তু কণ্ঠ শুনে বোঝা গেলো এটা তপুর কণ্ঠ নয়। পরবর্তীতে আবার কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায়। আজ (মঙ্গলবার) সকাল ৮টায় স্থানীয় একজন শাহাব্দীনগর স্কুল এলাকার পুকুরে লাশ ভাসতে দেখে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় খবর দেন।

- Advertisement -
islamibank

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী বলেন, পারুয়া ইউনিয়নে গত ২ জানুয়ারি তপু মালা নামে ওই যুবক নিখোঁজ হন। আজ সকালে এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ