নগরের ইপিজেড থানা থেকে সুমাইয়া জাহান (১৫) নামে এক কিশোরীকে অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার রেজাউল করিম (২৩) চন্দনাইশ উপজেলার জতরকুলের আলী আহম্মদের ছেলে। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার গুলশান ও বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় সম্পৃক্ত মো. কাউছার নামে আরো এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া জানান, গত ১৯ অক্টোবর ইপিজেড থানার নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্রী সুমাইয়া জাহান নামে এক কিশোরীকে অপহরণ করে দুই যুবক। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
‘ঘটনার তদন্তে নেমে পুলিশ মো. কাউছারকে গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করেন। এরপর ঢাকার বাড্ডা এলাকা থেকে সোমবার (৭ ডিসেম্বর) রেজাউলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।




