অক্সফোর্ডের টিকার তথ্য জানতে উত্তর কোরিয়ার সাইবার হামলা!

করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করতে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।

- Advertisement -

ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার ওই ভ্যাকসিন আবিষ্কার করেছে। খবর সিএনএন

- Advertisement -
google news follower

নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এরপর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। যাদের মাধ্যমে তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো না কোনোভাবে কোভিড-১৯ গবেষণার সঙ্গে যুক্ত। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের।

তবে জেনেভার উত্তর কোরীয় দূত বা দেশটির সংবাদমাধ্যম, এমনকি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রস্তুতকারকেরা কেউ-ই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অতীতেও সাইবার হামলার নানা অভিযোগ অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ