করোনা: মৃত্যুহীন দিনে চট্টগ্রামে নতুন আক্রান্ত ৫৪

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৯ জন। তবে এদিন করোনায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেনি কেউ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ জন।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এর মধ্যে ল্যাবে ৪৫টি, ল্যাবে ২৮৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩০টি এবং ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ১৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে (চমেক) ল্যাবে ২০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২ জন করোনা  রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় ৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৪টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ৪৯ জন এবং উপজেলায় ৫ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ