২২ বছর বয়সে ২০ নারীর সঙ্গে প্রেম!

প্রেমের অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে ২০জন মেয়ের সঙ্গে প্রতারণা করে গ্রেপ্তার হলেন তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামে এক কলেজছাত্র।

- Advertisement -

সাইবার পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -
google news follower

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তানজিমুল নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া গ্রামের মৃত তাজুল ইসলাম কবিরাজের ছেলে। সে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়ায় তার নানা আবু সাঈদ ফকিরের বাড়িতে বসবাস করেন। তানজিমুল দুপচাঁচিয়ার জে কে কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র। এসময় তার কাছ থেকে একটি ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তানজিমুল বগুড়া শহরের এক স্কুলছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ভিডিওকল করে ওই স্কুলছাত্রীর বিভিন্ন অশ্লীল ছবি ধারণ করে রাখে। পরে তার ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়। রাতেই বগুড়া সাইবার পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে একটি দল দুপচাঁচিয়া থানার চৌধুরী পাড়া থেকে তানজিমুলকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তানজিমুলের সঙ্গে একাধিক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। এরমধ্যে ২০জনের বেশি মেয়ের শরীরের বিভিন্ন অংশের অশ্লীল স্থিরচিত্র এবং অশ্লীল ভিডিও চিত্র তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সংরক্ষিত রয়েছে। মেয়েদের সঙ্গে অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিওকলে কথা বলার সময় স্ক্রিন রের্কোডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ