নতুন অতিথির অপেক্ষায় বিরাট-আনুশকা

বলিউড পাড়ায় সুখবর দিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
আগামী বছরের শুরুতে তার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক মাধ্যমে স্বামী বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুশকা। বেবি বাম্পসহ ছবিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। নতুন অতিথি আসার খবরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

- Advertisement -
google news follower

ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এবং তারপর, আমরা তিনজন! পৌঁছাবে ২০২১ সালের জানুয়ারিতে। ‘
খবরটি প্রকাশের পরপরই অনুরাগীরা বিরুস্কাকে অভিনন্দন জানাতে একদমই ভুল করছেন না।

২০১৭ সালে ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম অতিথি।
জয়নিউজ/পিডি

- Advertisement -
islamibank

ৃ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ