সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

রোববার (১৪ জুন) রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে তিনি চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

- Advertisement -
google news follower

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএম আল মামুন বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রোববার রাতে তার করোনা পজিটিভ আসে।

এসএম আল মামুনের ছোট ভাই এসএম আল নোমান বলেন, এসএম মামুন ভাইয়া বর্তমানে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আল্লাহর রহমতে তার শরীর সুস্থ আছে।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, তার চিকিৎসার বিষয়ে নিয়মিত তদারকি করছেন প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের চাচা বিশিষ্ট শিল্পপতি সিআইপি মো. নাসির উদ্দিন। ভাইয়া সুস্থ আছে। তবুও আরো ভালো চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তাও করছি আমরা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ