পুলিশ হাসপাতালে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান

করোনাভাইরাস মোকাবেলায় নগরের দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদানে সহায়তা করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

- Advertisement -

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএমের হাতে সম্প্রতি ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার তুলে দেন চেম্বার পরিচালক, মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

- Advertisement -
google news follower

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ