করোনার কাছে হারলেন সিটি ব্যাংকের আরো এক কর্মকর্তা

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা আবু সাঈদ মারা গেছেন। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও বাবাকে রেখে গেছেন।

- Advertisement -

বুধবার (১৩ মে) সিটি ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -
google news follower

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১২ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তারা দুজনই সিটি ব্যাংকের। এর আগে ২৬ এপ্রিল মুজতবা শাহরিয়ার নামে ব্যাংকটির মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা মারা যান।

- Advertisement -
islamibank

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ