দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা

করোনারভাইরাসের কারণে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ শুরু হওয়া এ ছুটি চলবে ২ এপ্রিল পর্যন্ত।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ