ধর্মগুরু ধর্মসেনের প্রয়াণে মেয়রের শোক

বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু দ্বাদশ সংঘরাজ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি অধ্যক্ষ ড. ভদন্ত ধর্মসেন মহাথেরো’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আ  জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (২২ মার্চ) এক শোক বিবৃতিতে সিটি মেয়র বলেন, ধর্মসেন মহাথেরো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ছিলেন। বাঙালির ভ্রাতৃত্ববোধকে সুসংহত করতে ড. ধর্মসেন মহাথেরো’র অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

- Advertisement -
google news follower

মেয়র নাছির ধর্মসেন মহাথেরোর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ