করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগীর মধ্যে সুস্থ ২ রোগী

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন রোগী সুস্থ হয়ে উঠেছে বরে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

- Advertisement -

বুধবার (১১ মার্চ) দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তাদের যেকোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -
google news follower

তিনি বলেন, আজ আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ব্যাপারে সুখবর দেব। আমরা আগেও বলে এসেছি যে তিনজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তারা কেউ তেমন অসুস্থ ছিলেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুসারে তারা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করে আসছিলেন। নমুনা পরীক্ষায় পর পর দু’দিন করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া না গেলে তাদের সুস্থ বলে বিবেচনা করা হয়। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় পরপর দুদিন ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ ব্যাপারে অবহিত করে শিগগিরই দুজন রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, রোববার (৮ মার্চ) বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। বর্তমানে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ