মহেশখালীতে ৪৭ পিস ইয়াবাসহ সরওয়ার কামাল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১১ ফ্রেবুয়ারি রাত ৯টায় মহেশখালী পৌরসভার ডাক বাংলো সংলগ্ন মহেশখালী ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটক কামাল ডাক বাংলোর মোখলেছুর রহমানপাড়ার মৃত হাকিম আলী ছেলে বলে জানান মহেশখালী থানার এসআই খোকন চন্দ্র দাশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান মহেশখালী থানার পরিদর্শক তদন্ত বাবুল আজাদ।
জয়নিউজ/শাহাব উদ্দীন



