বাঁশখালীতে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক কুম্ভমেলার ব্যাপক প্রস্তুতি

বাঁশখালীর প্রাচীন ও ঐতিহ্যবাহী কোকদন্ডী ঋষিধামে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে দেশ-বিদেশের ২ হাজার সাধু-সন্ন্যাসী-বৈঞ্চব, সংগীতশিল্পী ও দেশের কয়েকজন মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

- Advertisement -

২০ লাখ মানুষের সমাগমের জন্য ঋষিধামের নিজস্ব ৪৪ একর জায়গা ছাড়াও আশপাশের ৮০ একর এলাকাজুড়ে এ মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্যদিয়ে মেলা শুরু হয়ে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

- Advertisement -
google news follower

এবারের মেলার প্রধান আর্কষণ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বামীজির দৃষ্টিনন্দন মূল মন্দিরে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবক্ষ মূর্তিতে প্রাণ সঞ্চারণ পূজা।

সবকিছু সুশৃংখলভাবে নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও মেলা কমিটির সদস্যদের উদ্যেগে ২৬টি উপকমিটির মাধ্যমে ১ হাজার ৭০০ জন কর্মীবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। ৮০ একর এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এছাড়াও সবকিছু সর্তকতার সঙ্গে মনিটরিং করবে ৩ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -
islamibank

সরেজমিনে দেখা গেল, ঋষিধামের বির্স্তীণ এলাকায় প্যান্ডেল স্থাপন, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলছে। দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী ও ভক্তদের জন্য টাঙানো হচ্ছে ৩ হাজার অস্থায়ী ত্রিপল। যশোর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা ষ্টলের বরাদ্দ নিচ্ছেন।

মেলায় থাকবে- কুটির শিল্প, কারু শিল্প, মৃৎশিল্প, খেলনার দোকান, পুতুলের দোকান, প্রসাধনী সামগ্রী, পোশাক-পরিচ্ছদ, খাদ্য সামগ্রীর দোকান ।

বাঁশখালীর ঋষিধামে ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহ্বায়ক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশিষ পালিত বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে ২০ লাখ তীর্থার্থীর মিলনমেলা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি অতিথিদের জন্য সার্বিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, ১০ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, ৮ কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, ৫ কোটি টাকা ব্যয়ে মূল মন্দিরে স্বামীজির আবক্ষ মূর্তিতে প্রাণ সঞ্চারন অনুষ্ঠান, অতিথিশালার উদ্বোধন, শ্রী মদ্ভগবদগীতা পাঠ, ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, ১০৮ দীপমন্ডিত মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন, গুরু মহারাজের পূজা, দশমহাবিদ্যা পূজা, আন্তর্জাতিক ঋষি সম্মেলন, সনাতন ধর্ম সম্মেলন, সংগীতাঞ্জলি, রাষ্ট্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের বরণসভা, মহাপ্রসাদ বিতরণ, দেশি-বিদেশি ধর্মীয় শিল্পীদের নৃত্য ও গান, নাটক, গীতালোখ্যসহ যাবতীয় আচার-অনুষ্ঠানের কর্মসূচী।

ঋষিধামের মোহন্ত মহারাজ সুদর্শনানন্দ পুরী মহারাজের উদ্ধৃতি দিয়ে ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সদস্য সচিব অ্যাড. অনুপম বিশ্বাস বলেন, মেলাকে প্রাণবন্ত করতে ৪ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। সর্বত্র ধর্মীয় আবেগে অনুষ্ঠানসূচী বাস্তবায়নে যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, কুম্ভমেলা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিটির সদস্যদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কর্মপন্থা ঠিক করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, এটা একটা বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের যাবতীয় বিষয় প্রতিদিন আমি নিজে উপস্থিত থেকে শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার জন্য মনিটরিং করব।

জয়নিউজ/উজ্জ্বল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ