বোধনের জন্মদিনে জমজমাট আয়োজন

জমজমাট আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করেছে আবৃত্তি সংগঠন  বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।

- Advertisement -

৯ জানুয়ারি সংগঠনটির জন্মদিনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ছিল নানা আয়োজন।

- Advertisement -
google news follower

প্রতিষ্ঠার পর বোধনের প্রথম অনুষ্ঠান  ‘অজর অমর অক্ষয়’ শিরোনামেই ছিল এবারের ৩৪তম বর্ষে পদার্পণের আয়োজন।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় জন্মদিনের বর্ণিল আয়োজন। আবৃত্তি, সংগীত, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও কথামালায় প্রাণবন্ত রূপ নেয় মিলনায়তন। বাড়তি পাওয়া হিসেবে ছিল তবলা, ঢোল, ড্রাম রোল ও ড্রামকিটে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাশের একক পরিবেশনা। এছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরি সেনগুপ্তা, করবি দাশ, মিতালী দাশ ও সাইফুল ইসলাম সাইফ।

- Advertisement -
islamibank

এর আগে বোধনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুভূতি ব্যক্ত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, কবি এজাজ ইউসুফী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন, মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. চন্দন দাশ, নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম , সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি জিল্লুর রাহমান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা ও জয়নিউজের নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক।

অনুভূতি ব্যক্ত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিনাকী দাশ, দেবাশীষ রায়, সাথী দাশ, সেলিনা আক্তার খানম, পীযূষ বিশ্বাস, সঞ্জীব বড়ুয়া, সজল চৌধুরী, রবিন ঘোষ, লিলি বড়ুয়া, কবি আশীষ সেন, কবি রিমঝিম আহমেদ, আলাউদ্দিন খোকন ও সুশান্ত পাল, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি সাংবাদিক ফারুক তাহের, অংগন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক রহমান নাসির উদ্দিন, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী, দৃষ্টি ও স্বপ্নতরীর বনকুসুম বড়ুয়া, আবৃত্তি আলয় বৈখরীর ঐশী পাল, ত্রয়ী চৌধুরী, ডা. সুমন কর,  সঞ্জীব বড়ুয়া, বোধনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য সুজিত রায়, বোধন সভাপতি আব্দুল হালিম দোভাষ, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ বিশ্বাস ও প্রবীর পাল।

প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে অনন্য এক রূপ দেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।।

প্রসঙ্গত, বাংলাভাষার উচ্চারণের শুদ্ধতার বিকাশ ঘটানোর প্রত্যয়ে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি যাত্রা শুরু করেছিল বোধন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ