মুরাদপুর থেকে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নগরের মুরাদপুর থেকে বাপ্পি (২৪) নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। বাপ্পি সন্দ্বীপের মিজানুর রহমানের ছেলে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এন মোহাম্মদ প্লাস্টিকের সামনের রাস্তায় ফ্লাইওভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম। তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এন মোহাম্মদ প্লাস্টিকের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।

- Advertisement -
islamibank

এর আগে ২১ ডিসেম্বর দুপুরে বাপ্পিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সামনের রাস্তায় পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা সেদিন বিভিন্ন অনলাইন পত্রিকায় এবং পরের দিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় অস্ত্রের ছবিসহ প্রকাশিত হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ