‘মোছলেমকে ভোট দিলে স্বপ্নের কালুরঘাট সেতু নির্মাণ সহজ হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত মোছলেম উদ্দিনকে নৌকায় ভোট দিলে স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণ সহজ হবে। উগ্র মৌলবাদের লালন-পালন ও আশ্রয়দাতা বিএনপি প্রার্থীকে প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

- Advertisement -

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোছলেম উদ্দিনের সমর্থনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা গণসংযোগকালে এসব কথা বলেন।
‘মোছলেমকে ভোট দিলে স্বপ্নের কালুরঘাট সেতু নির্মাণ সহজ হবে’মঙ্গলবার (৭ জানুয়ারি) বোয়ালখালীর পশ্চিম কধুরখীল, নাপিতের ঘাটা, মিলন মন্দির ও পোপাদিয়া ইউনিয়নে গণ সংযোগ করেন তারা।

- Advertisement -
google news follower

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এমএ রহিম, হাবিবুর রহমান তারেক, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, নাজমুল সাকিব, রাশেদুল আরেফিন জিসান, ইয়াসিন আরাফাত কচি, মোহাম্মদ সেলিম উদ্দিন ও নাজিম উদ্দিন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ মহিনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ তৌহিদ, এসএম মিসকাত, তানজিত চৌধুরী, শাহাদাত হোসেন, মোহাম্মদ আমিন, পান্না কাইছার, মমতাজ বেগম, রাজিয়া সোলতানা, মিনহাজ, শওকত, নাইম, মামুন মেম্বার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আকিব ও মোহাম্মদ ইসমাইল।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ