মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ১৭ বীরাঙ্গনা

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ১৭ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।

- Advertisement -

এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে।

- Advertisement -
google news follower

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৩৩৯।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন- কিশোরগঞ্জের মীরা রানী চৌহান; গাইবান্ধার শ্রীমতি কুলোবালা রানী দাস; কুষ্টিয়ার ময়না, মোছা. মাবিয়া খাতুন, মোছা. টগরজান ও জরিনা।

- Advertisement -
islamibank

গাজীপুরের সুরবালা, টাঙ্গাইলের জহুরা খাতুন, ঝিনাইদহের মোছা. রিজিয়া খাতুন, জয়পুরহাটের মোছা. আমেনা বেগম, গোপালগঞ্জের হেনা, সুনামগঞ্জের বাসন্তী ধর, টাঙ্গাইলের শেফালী, সাতক্ষীরার মোছা. রাজিদা বেগম, ময়মনসিংহের শাহানাজ পারভীন, রানী বালা দাস ও শিরিন মমতাজ।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ