শিশু ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

বুধবার ( ৬ নভেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

বাদীর আইনজীবী ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বেলাল শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ে তার ৫০ হাজার টাকাও জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করে। শিশুটির মা জীবিকার তাগিদে চট্টগ্রামের একটি গার্মেন্টেসে শ্রমিকের কাজ করে। নানীর কাছে রেখে যাওয়া হয় শিশুটিকে। শিশুটিকে ঘুমে রেখে বাড়ির পাশের বাগানে নানী সুপারির খোল আনতে যায়। কিছুক্ষণ পরই নাতনির চিৎকার শুনে নানী এসে দেখে বেলাল ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এসময় বেলালকে আটকানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে ঘরে ঢুকে নাতনির সেলোয়ার খোলা ও যৌনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বেলাল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।

- Advertisement -
islamibank

২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানী সাজু বিবি বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামি বেলালকে গ্রেপ্তার করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিলের পর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ