গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারাল যুবক
লামার আজিজনগরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মো. মিজানুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মিজান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্যাম্পঝিরি নামক এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মিজান সকালে তার বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়নিউজ/বিআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।