ইয়াবাসহ জাতীয় পার্টির নেতার ছেলে গ্রেপ্তার

হাটহাজারীতে অস্ত্র-মাদক মামলায় মো. মামুন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন পৌর পশ্চিম দেওয়ান নগর এলাকার বাসিন্দা জাতীয় পার্টির নেতা মো. মহিবুল হকের ছেলে।

- Advertisement -

পুলিশ জানায়, পুলিশের একটি বিশেষ দল সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এলাকার আবুল বাশার পোস্ট মাস্টার বাড়ির সামনে থেকে মামুনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫ রাউন্ড চায়না বুলেট ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ দুটি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) এ মামলা দুটি দায়ের করা হয়।

- Advertisement -
google news follower

সূত্র জানায়, মামুনের পিতা মো. মহিবুল হক হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, মামুনের বিরুদ্ধে আগেও তিনটি মাদকের মামলা ছিল। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ