হাটহাজারীতে আব্দুস সালাম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান

হাটহাজারীতে তৃতীয়বারের মতো আব্দুস সালাম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৯ সেপ্টম্বরর) বেলা ১১টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

- Advertisement -

আব্দুস সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও আব্দুস সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা ফরিদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক কৃষ্ণ দেব নাথ, হাটহাজারী সরকারী কলেজের প্রভাষক আবু তালেব, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শদ, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফ্রিল্যান্সিার আসমিকা তাবাচ্ছুম মিথিলা, বীর মুক্তিযোদ্ধা এম দিদারুল আলম দুলাল, রেজাউল করিম বাবু এবং কামাল উদ্দিন আকাতার প্রমুখ।

- Advertisement -
google news follower

সংগঠনটির সমন্বয় কমিটির সদস্য মো. শাহজাহান ও সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী রিয়াজ মোর্শেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আবীর, মো. রিফাত, মাহমুদুল হাসান, সাজ্জাত, মামুন, মিজান, মেহেরাজ ও ইসতিয়াক।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ