শাহ আমানত সেতু সংলগ্ন রাজাখালী নতুন চাক্তাই ব্রিজ। এ ব্রিজ দিয়েই দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার-বান্দরবানের মানুষ নগরে যাতায়াত করেন। এছাড়া প্রতিদিন ট্রাকে করে চলে পণ্য আনা নেওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ব্রিজের সংযোগ সড়কের একপাশের রেলিং ভেঙে গেছে বেশকিছুদিন আগে। ওই অংশে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় গর্তের।
তাই ব্রিজটি নিচে বালির বস্তা আর পাশে গাছের গুঁড়ি দিয়ে সাময়িক যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজাখালী ভেড়ামার্কেট এলাকা ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া।
ঝুঁকিতে রাজাখালী ব্রিজ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

