রাউজানে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

হালদায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

- Advertisement -

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) দুপুরে রাউজান নোয়াজিশপুরের ইন্দিরাঘাট এলাকায় এঅভিযান চালান তিনি।

- Advertisement -
google news follower

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ।

জোনায়েদ কবির বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।  এসময় হালদা থেকে উত্তোলন করা বালুর স্তুপ স্থানীয় চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের জিম্মায় দেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, হালদা নদী রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে কোনো বালুমহল ইজারা দেওয়া হয়নি। হালদা রক্ষায় বালুমহল ইজারা দেওয়া না হলে ও হালদা নদীর রাউজান, হাটহাজারী, নগরের মোহরা এলাকায় এলাকার প্রভাবশালীরা হালদা নদীতে পাওয়ার পাম্প বসিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।পাম্প বসিয়ে ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় হালদা নদীতে মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে।

হালদায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ