সিংহের সাফল্য, মিথুনের দুর্ঘটনা

মেষ: দিনটি ভালো যাবে। কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। রেস্টুরেন্ট ব্যবসায় সকালের দিকে ভালো আয় হবে। দুপুরের পর সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের পেশাগত ঝুঁকি বাড়বে। আর্থিকক্ষেত্রে ছোট ভাই-বোনের সাহায্য পাওয়ার আশা রয়েছে। গার্মেন্টস ব্যবসায়ীরা কাজের অর্ডার পেতে পারেন।

- Advertisement -

বৃষ: দিনটি ভালো যাবে। অসুস্থরা আজ শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন। কর্মস্থলে কোনো দ্বন্দ্বের অবসান আপনার জন্য মঙ্গল বয়ে আনবে। দুপুরের পর সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। কিছু টাকা আদায়ের সুযোগ রয়েছে। বাড়িতে আত্মীয়ের আগমন হবে।

- Advertisement -
google news follower

মিথুন: দিনটি ব্যয়বৃদ্ধির। সকাল থেকেই ব্যবসায়িক ও পারিবারিক কাজে ব্যয় বাড়বে। জীবিকার জন্য বিদেশযাত্রার যোগ প্রবল। আইনগত জটিলতায় জরিমানার সম্মুখীন হতে পারেন। দুপুর থেকে আপনার সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। হঠাৎ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। দুর্ঘটনার আশঙ্কা প্রবল।

কর্কট: দিনটি শুভ সম্ভাবনাময়। বড় ভাই-বোনের সাহায্য লাভের যোগ। কোনো বন্ধুর বিবাহ হতে পারে। বেসরকারি চাকরিজীবী ও কলকারখানার শ্রমিকদের দিনটি ভালো যাবে। দুপর থেকে আইনগত জটিলতার আশঙ্কা প্রবল। ট্রান্সপোর্টের ক্ষেত্রে আইনগত জটিলতার আশঙ্কা। প্রবাসীদের কর্মহানির আশঙ্কা প্রবল।

- Advertisement -
islamibank

সিংহ: দিনটি সাফল্যের। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। দুপুরের পর ব্যবসায়ীদের আয় ও বকেয়া টাকা আদায়ে বাধা-বিপত্তি দেখা দেবে। বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।

কন্যা: দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। দুপুরের পর কর্মজীবীরা কিছু ঝামেলায় পড়তে পারেন। পদস্থ কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অবনতি হবে। বিদেশ থেকে কোনো কাজের সুযোগ পেতে পারেন।

তুলা: দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীরা সকালের দিকে বকেয়া টাকা আদায়ের সুযোগ পাবেন। ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে জোর তাগাদা দিন। সাংগঠনিক কোনো আলোচনায় অংশ নিতে পারেন। দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ঝামেলায় পড়তে পারেন।

বৃশ্চিক: দিনটি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের। দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো আয় হতে পারে। দুপুর থেকে সময় কিছুটা প্রতিকূল হওয়ার আশঙ্কা। হঠাৎ পরিবারের কোনো সদস্যর অসুস্থতায় ব্যয়বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে।

ধনু: দিনটি কর্মস্থলে সাফল্যের। সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। ঠাণ্ডার সমস্যায় কিছুটা ভোগান্তির আশঙ্কা। দুপুর থেকে ব্যবসায়িক বিষয়ে অংশীদারের সঙ্গে কোনো বিরোধ দেখা দেবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।

মকর: দিনটি মিশ্র সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হওয়ার সম্ভাবনা। দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের দ্বারা উত্যক্ত হতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। অনৈতিক সম্পর্কের বিষয়ে আরও সাবধানতা অবলম্বন করুন।

কুম্ভ: দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারেন। দুপুর থেকে সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। সৃজনশীল পেশাজীবীদের কাজের কর্মে বাধা-বিপত্তির আশঙ্কা। রোমান্টিক বিষয়ে অনাকাঙিক্ষত ঝামেলা দেখা দেবে।

মীন: দিনটি যোগাযোগে সাফল্যের। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা লোকসান কাটিয়ে উঠতে পারেন। ছোট ভাই-বোনের সাহায্য লাভের যোগ। দুপুরের পর প্রত্যাশিত কাজে কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। মায়ের সঙ্গে কোনো সাংসারিক বিষয়ে মতানৈক্য দেখা দেবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ