আনোয়ারায় বন্যহাতির আক্রমণে মো. আবদুল মোতালেব বাবুল (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগাস্ট) ভোর ৫টায় তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল এলাকার মৃত উলামিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বাবুল। এসময় বন্যহাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। পরে সকাল ১১টায় চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



