সেই কন্যাই এখন ব্যারিস্টার!

২১ বছরের খাজিদা সিদ্দিকি পাকিস্তানের এক সাহসী কন্যা। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় প্রকাশ্য দিবালোকে লাহোরের রাস্তায় ২৩ বার ধারালো অস্ত্রের কোপ পড়েছিল তার শরীরে।

- Advertisement -

সেই সাহসিনী খাজিদা সম্প্রতি আইনের পড়াশোনা শেষ করে ডিগ্রি লাভ করলেন। প্রায় ১২টি পরীক্ষা দেওয়ার পর বর্তমানে খাজিদা একজন ব্যারিস্টার।

- Advertisement -
google news follower

ব্ল্যাকস্টোন স্কুল অফ ল (ইউনিভার্সিটি অফ লন্ডন) থেকে নিজের পড়াশোনা শেষ করলেন খাজিদা। ২০১৮ সালের সেপ্টেম্বরে এখানে ভর্তি হয়েছিলেন তিনি।

খাদিজা আপাতত সেখানে থেকেই কিছুদিন প্র্যাকটিস করতে আগ্রহী। তবে অবশ্যই পাকিস্তানে ফিরে আসতে চান।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘সবসময়ই ইচ্ছা পাকিস্তানের মানুষের জন্য কাজ করা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে তিনি সেই শক্তি দিন যাতে যার মুখের শব্দ হারিয়েছে তাকে শব্দ দিতে পারি।’

লাহোরের শাহ হুসেইন নামে এক ব্যক্তির কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় খাজিদাকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হয়েছিল। লাহোরের রাস্তায় বোনের সঙ্গে যাওয়ার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। এরপর চুপ থাকেননি খদিজা। নিজের লড়াই চালিয়ে অভিযুক্তকে সাজা দিতে পেরেছিলেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ