‘চমেকে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডেঙ্গু রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা-পরিচর্যার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

- Advertisement -

শনিবার (৩ আগস্ট) মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল সরেজমিনে চমেক হাসপাতাল পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

এসময় ডেঙ্গু ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ, পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ ও রোগীদের হয়রানির দুর্ভোগ ধরা পড়ে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের এই সংকটময় মুহূর্তে ২৪ ঘণ্টাব্যাপী ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের বিষয়ে সার্বিক উদ্যোগ গ্রহণ করতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সুদৃষ্টি কামনা করেন মানবাধিকার কমিশন।

- Advertisement -
islamibank

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসদুজ্জামান খান, সহসভাপতি মফিজুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ তানছির, আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী কে এন এম রিয়াদ প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ