হাটহাজারীতে পঁচা ডিমে তৈরি হয় কেক!

হাটহাজারীর ফটিকা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বানানোর দায়ে নিউ বিবাড়িয়া নামে এক বেকারি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

- Advertisement -
google news follower

এ সময় পঁচা ডিম, বাসি খামি ও পোড়া তেল দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল হরেক রকম কেকসহ নানা খাদ্যদ্রব্য।

এ ব্যাপারে রুহুল আমিন বলেন, বেকারিতে গিয়ে আমি হতবাক হয়ে গেছি। পঁচা ডিম যা তিনদিন আগে ভেঙে রাখা হয়েছে, এক সপ্তাহ আগের দুর্গন্ধময় খামি দিয়ে বানানো হচ্ছে কেক। পঁচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হচ্ছে বাটার বন। কালো রঙের পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে খাজা। কারখানার পরিবেশ যে কি পরিমাণ নোঙরা তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, এই কারখানায় উৎপাদিত খাবার মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় বেকারিটি বন্ধ করে দিয়েছি।

অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। তবে মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ